বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ‘প্রায় এক দশমিক তিন বিলিয়ন (১৩০ কোটি) মানুষ অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার ১৬ শতাংশ লোক বর্তমানে উল্লেখযোগ্য প্রতিবন্ধিতার সম্মুখীন।
ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশান (ডব্লিউএইচও) ডিজঅ্যাবিলিটি অ্যান্ড হেলথ ফ্যাক্টশিট ২০২৩
ইনসাইট এ আপনাকে (Insight) স্বাগত! এটি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যা শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী (Deafblindness) ব্যক্তি এবং তাদের সহায়তাকারীদের জন্য জ্ঞান, সংযোগ ও সম্প্রদায় বা কমিউনিটিকে একত্রিত করে।
ইনসাইট অভিগম্য তথ্য, শিক্ষণ-সুযোগ ও ব্যবহারিক সম্পদ সরবরাহ করে, যা শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের সহায়তাকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি, কমিউনিটিতে সক্রিয় অংশগ্রহণ, আত্মবিশ্বাসের সঙ্গে বিকশিত হওয়া এবং পুরো বিশ্বের সঙ্গে অর্থবহ সংযোগ গড়ে তুলতে সহায়তা করে।
শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণে সহ-উন্নয়ন (co-created) করা এই প্ল্যাটফর্মটি ভৌগোলিক সীমানা অতিক্রম করে কাজ করছে, যাতে বিশ্ব যত বেশি ডিজিটাল হয়ে উঠছে, শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা যেন পিছিয়ে না পড়েন এবং তত বেশি সমাজের মূলধারার সঙ্গে সংযুক্ত থাকতে পারেন।
ফলো (Follow)” বাটনে ক্লিক করে এবং আমাদের হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট চ্যানেলে সাবস্ক্রাইব করার মাধ্যমে, আপনি নিশ্চিত করছেন যে, আপনি সেন্স ইন্টারন্যাশনাল (Sense International) থেকে সাম্প্রতিক বার্তা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য গ্রহণ করতে সম্মত আছেন।
অনুগ্রহ করে মনে রাখবেন, হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওয়ার মাধ্যমে আপনার তথ্য হোয়াটসঅ্যাপের নিজস্ব গোপনীয়তা নীতিমালার (Privacy Policy) অধীনস্থ হবে এবং আমরা আপনাকে সেটি সরাসরি দেখে নেওয়ার জন্য উৎসাহিত করছি। ‘সেন্স’ (Sense) সকল ব্যক্তিগত তথ্য আইনসম্মতভাবে পরিচালনা করে, তবে হোয়াটসঅ্যাপ কীভাবে ডেটা সংরক্ষণ বা প্রক্রিয়া করে তার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আপনি হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতিমালা (Privacy Policy) এখানে দেখে নিতে পারেন।
শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাপন, শিক্ষা ও উন্নতির সক্ষমতা
লিপিবন্ধ রূপ
বর্ণনা:
ভিডিওটি সেন্স ইন্টারন্যাশনাল কেনিয়া থেকে ধারণ করা হয়েছে। এতে বক্তব্য দিচ্ছেন জুলিয়াস মুগা ওগায়ো, অ্যাডভোকেসি অ্যাগেইনস্ট ডিসক্রিমিনেশন অব ডিজএ্যাবলড কেনিয়া’র (AADD-Kenya) প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং সেন্স ইন্টারন্যাশনাল কেনিয়ার বোর্ড সদস্য।
ভিডিওর শুরুতে ক্যামেরা জুলিয়াসের ওপর কেন্দ্রীভূত থাকে। তিনি নীল রঙের স্যুট, সাদা শার্ট এবং ডোরাকাটা টাই পরিহিত। পেছনে সেন্স ইন্টারন্যাশনালের ব্যানার ও লোগোসহ একটি অনুষ্ঠানস্থলের পরিবেশ দেখা যায়।
বক্তব্য চলাকালে জুলিয়াসের কণ্ঠ শোনা যায় এবং সেই সঙ্গে সেন্স ইন্টারন্যাশনালের অন্যান্য দেশের টিমগুলোর কার্যক্রমের বিভিন্ন দৃশ্য পর্দায় প্রদর্শিত হয়। বক্তব্যের শেষাংশে ক্যামেরা আবার জুলিয়াসের দিকে ফিরে আসে।
জুলিয়াস:
ডিজিটাল অন্তর্ভুক্তি এখন আর কোনো বিকল্প নয়। এটি এখন একটি অপরিহার্য প্রয়োজন, একটি জীবনরেখা। আজকের বিশ্বে ডিজিটাল প্রবেশাধিকারই শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং নাগরিক অংশগ্রহণের মূল চাবিকাঠি। এটি না থাকলে মানুষ পিছিয়ে পড়ে।
শ্রবণদৃষ্টি ও বহুমাত্রিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল প্রযুক্তি হতে পারে নীরবতা থেকে যোগাযোগের সেতুবন্ধন। এটি বঞ্চনা থেকে অংশগ্রহণে, নির্ভরশীলতা থেকে স্বনির্ভরতায় পৌঁছে দেয়। বিচ্ছিন্নতাকে সংযোগে, নীরবতাকে প্রকাশে এবং হতাশাকে আশায় রূপান্তরিত করে।
শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা শিখতে পারেন, কাজ করতে পারেন এবং নিজেদের সম্প্রদায়ে সক্রিয়ভাবে যুক্ত হতে পারেন। তারা তথ্য গ্রহণ করতে পারেন, নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ করতে পারেন এবং সমাজে সমঅধিকারের ভিত্তিতে অবদান রাখতে পারেন।
এটাই ডিজিটাল অন্তর্ভুক্তির শক্তি। আর সেই লক্ষ্যেই কাজ করছে সেন্স ইন্টারন্যাশনাল। এই হাব শুধু একটি প্ল্যাটফর্ম নয়। এটি একটি দৃঢ় ঘোষণা যে, অন্তর্ভুক্তি সম্ভব, প্রযুক্তি ব্যবধান দূর করতে পারে এবং শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।
আসুন, আমরা আমাদের পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করি। যাতে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি এবং অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের কণ্ঠস্বর আমাদের প্রতিটি সমাধান তৈরির প্রক্রিয়াকে পথ দেখায়।
ধন্যবাদ।
শুরু করতে সাহায্য করুন
শ্রেণিকক্ষে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর অভিযোজন সহায়তায় করণীয়
এই রিসোর্সটি মূলত শ্রেণিকক্ষে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর অভিযোজন সহায়তায় করণীয় সম্পর্কে তথ্য দিয়ে থাকে।
শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা কী?
এই পেজে শ্রবণ- দৃষ্টিপ্রতিবন্ধিতা সম্পর্কে রয়েছে । এখানে শ্রবণ- দৃষ্টিপ্রতিবন্ধিতার বিভিন্ন ধরন, নবজাতক ও প্রাপ্তবয়স্কদের মধ্যে এর কারণ, রোগ নির্ণয়, লক্ষণ, এর অন্তর্নিহিত কারণ নিরাময় এবং এই পরিস্থিতি ব্যবস্থাপনার বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়েছে।
জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কিত জাতিসংঘের কনভেনশনে অন্তর্ভুক্ত বিভিন্ন অধিকারের এই সংক্ষিপ্ত উপস্থাপনাটি পড়ুন।
শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য চলাচল ও ইন্দ্রিয়গত খেলাধুলা: পরিচর্যাকারীদের জন্য একটি টুলকিট
এই সম্পদটি ধাপে ধাপে নির্দেশনা প্রদান করে খেলাধুলা এবং চলাফেরার কার্যক্রম—যেমন গড়ানো, সংবেদনশীল ট্রে, এবং বল খেলা—ব্যবহার করে বধির অন্ধ শিশাদের শারীরিক, সংবেদনশীল, এবং সামাজিক বিকাশকে সহায়তা করার জন্য।
শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য সঙ্গীত ও চলাচল: একটি ব্যবহারিক নির্দেশিকা
এই গাইডটি যত্নশীল ও শিক্ষকদের জন্য ব্যবহারিক উপায় প্রদান করে যার মাধ্যমে তারা সঙ্গীত এবং নড়াচড়া ব্যবহার করে শোনার-দৃষ্টিহীন শিশুদের জন্য শেখা, যোগাযোগ এবং অন্তর্ভুক্তিকে সমর্থন করতে পারে।
শিক্ষণ, যত্ন, শেখা ও উন্নতির সংস্থান
- জীবন এবং শিখন
- স্থানীয় সংবাদ
- অনলাই বই
- স্পেশালিস্ট এবং টেকনিক্যাল
- মোবাইল এপস
- সহায়ক প্রযুক্তি
- শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতাকে বুঝা
- স্থানীয় সমর্থন
প্রতিকূলতা কাটিয়ে ইমার অন্তর্ভুক্তির গল্প
‘সে শিক্ষিত হয়ে একদিন বড় চিত্রশিল্পি হবে। তার প্রতিভা ও প্যাশনের পাশাপশি সঠিক সহায়তা পেলে একদিন তার ন্বপ্ন বাস্তবে পরিণত হবে।’
ইমার বাবা মা
শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা সম্পর্কিত আমাদের কাজ, নতুন রিসোর্স ও Insight সম্পর্কে আপডেট পেতে সাইন আপ করুন
